২০২০ সালের প্রথম দিন
আজ পহেলা জানুয়ারী -২০২০ বুধবার
মোহাম্মদ জহিরুল ইসলাম
আল্লাহর রহমতে ঘুম থেকে উঠে ওক্তমত নামায আদায় করি এবং ০৬:০০ টায় কর্ম স্থানে যোগদান করি এবং ডিউটির মধ্যে বারবার বাবার ইন্তেকালের কথা মনে পরতেছিল। এবং বারবার আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এবং অতিতের কথাগুলো মনে পরলে বারবার বাবার জন্য কান্না করতেছিলাম। কেননা আমিতো বাবাকে কোথাও দেখতে পাচ্ছিনা, আর কোনোদিন পাবোওনা আল্লাহই আব্বাকে দেখে তাই আল্লাহকে বারবার বলি হে! আল্লাহ তুমি আব্বকে ভালো রাখো । এবং আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ আমি আর কখনো কবিরা গুনাহ করবোনা। আমাকে তোমার পছন্ধের পথে চলার তাওফিক দাও । জান্নাতি মানুষ হিসেবে কবুল করে, আমাকে আমাকে তুমি যখন ডাক দিবা, আমি তখনি রাজি আছি । তবে তুমিতো জানো যে, আমার ভয় বেশি। আর জাহান্নামের আগুণকে আমি প্রচন্ড ভয় পাই।অনুগ্রহ করে আমাকে ভয়ের হাত থেকে হেফাজত করো। উল্লখ্য যে, যথাক্রমে যোহর, আছর, মাগরীব এবং এশার নামায আদায় করি কোন অক্ত কাজা হয়নি । প্রায় রাত ১২:৩০ টার দিকে ঘুমাই। জীবনের প্রথম এই ডাইরী লেখা শুরু করেছি । বাবার লেখা ডায়রী পড়ে আমার এই শুরু হল । যথাক্রমে যোহর নামায আদায় করি এবং মধ্যহ্নভোজ করি । এবং যথাক্রমে আছর, মাগরীব, এশ এবং বেতরের নামায আদায় করি । বাবার কোনো খবর আর জানতে পারিনি আল্লাহ তুমি বাবাকে তুমি তোমার জান্নতের সর্ব উচ্চ স্থান দান কর । বাবার হারা বেদনায় কলিজামানেনা । বাবার বাবাকে মনে পরছে । আর একা একা কাঁদতেছি এভাবে দিনগুলো অতিবাহিত হচ্ছে । বাড়িতে থাকলে হয়তো একটু কষ্টটা কম হতো । যাইহোক আমার কথা থাক , বাবা যে , কেমন আছে তাতো একমাত্র তুমি জানো আল্লাহ । আল্লাহ তোমাকে যদি কাছে পাইতাম তেবে তোমার কুদরতি পাঁয়ে কপাঁল ঠেকিয়ে বাবাকে ক্ষমা না করার আগ পর্যন্ত তোমার পাঁ ছাড়তাম না । তবুও তোমার রহমান-রাহিম নামের উপর আমি ভরসা করি । আর আমিতো তোমার ঐ রকম অপরাধি গোলাম যে নিজেকেই নিজে ক্ষমা করতে পারছে না। তোমার কাছে আমার কোনো কিছু চাইতে আমার লজ্জা লাগে। রাত এখন ১১টা তাই রাতের খাবার খেতে যাচ্ছি । সর্বদা তোমারি করুনা কামনা করি আল্লাহ।।

Post a Comment